বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ মে, ২০২২
  • ২১৪ সময় দেখুন
স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে – Corporate Sangbad


আইন-আদালত

মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার : মির্জাগঞ্জে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় স্ত্রী সোনিয়া বেগমকে (২০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ মে) দুপুরে মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের বাসিন্দা মো: ফজলুর রহমান বাদী হয়ে স্ত্রী মোসা: সোনিয়া বেগম, শ্বশুর গাজী মো: আফজাল হোসেন এবং শাশুড়ি রাবেয়া সুলতানাকে আসামি করে ৫ লক্ষ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে গত ২৮ মার্চ মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আজ আসামী আাদালতে হাজির হলে বিচারক সোনিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অন্য আসামীদের জামিনের আদেশ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর