রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

হাইকোর্টের সেই তিন বিচারপতির পদত্যাগ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৪ সময় দেখুন


কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রায় ৫ বছর বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্টের সেই তিন বিচারপতি অবশেষে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি একেএম জহিরুল হক সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে প্রায় ৫ বছর ধরে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছে। এদিকে সম্প্রতি গঠন হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

উল্লেখ্য, ২০১৯ সালের ২২ আগস্ট এই তিনজন তাদের নিজ নিজ বেঞ্চে অনুপস্থিত ছিলেন এবং তারা ছুটিতে যান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে তখন জানানো হয়, তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে প্রধান বিচারপতি তাদের বিচারিক কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর