শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? Kumkum Mohod wins Asian Games gold, secures India’s 2028 Olympic quota | Asian Games 2026 News Drishyam 3 Box Office: Ajay Devgn Gets Career’s Biggest Opener, Film Earns Rs 66 Crore | Bollywood News শ্রীবরদীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য হাসানুজ্জামান রনির মোটর সাইকেল শোভাযাত্রা পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী জেসিআই ঢাকা ডায়নামিকের ‘নূরের আলো’—সৌরবিদ্যুতে আলোকিত হচ্ছে এতিমখানা ও মাদ্রাসা কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দুর্গাপূজার নিরাপত্তায় সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার

হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩১২ সময় দেখুন
হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে সহ-সভাপতি হিসেবে পদ লাভ করে দ্বীপ উপজেলা হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী (আরিফিন আলী।

গত ২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন প্রদান করেন।

নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ আলী তার এই অর্জনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, দলের দুঃসময়ে রাজপথে থেকে সংগঠনের হাতকে শক্তিশালী করতে তিনি বদ্ধপরিকর। অর্পিত দায়িত্ব পালনে তিনি জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং হাতিয়াবাসীর আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। এ দিকে তিনি হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজীবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করেন।

উল্লেখ্য, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি দীর্ঘ ৬ বছর ধরে হাতিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হিসাবে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভুমিকা পালন করে। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে হাতিয়া উপজেলার ছাত্রদল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর