বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২২৮ সময় দেখুন
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৭


ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮৭ শিশু।

রোববার (৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬৬ শিশু এবং সন্দেহজনক হামে ১২২১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ হাজার ১১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৯৬৮৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৬০ হাজার ৮৪ রোগী।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৬২০ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৫২৯ জন এবং নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর