বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

হার্ভার্ডের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম চালাবে বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২
  • ২৬৪ সময় দেখুন
হার্ভার্ডের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম চালাবে বাংলাদেশ


প্রসিদ্ধ ও প্রাচীনতম আবাসিক গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। গতকাল পরিদর্শন শেষে হার্ভার্ডের দ্বিতীয় প্রাচীনতম ভবন এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থান ওয়াডসওয়ার্থ হাউসে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
অফিস অব দ্যা প্রভোস্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শায়রা কচুবায়েভা, হার্ভার্ডের ইমার্জেন্সি মেডিসিনের সহকারী অধ্যাপক সচিত বালসারি লক্ষ্মী মিত্তাল এবং ফ্যামিলি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিতেশ হাথি, আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের পলিসি এডভাইজার আনীর চৌধুরী এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খাইরুল আমিন। বৈঠকে যৌথ গবেষণার জন্য আইসিটি বিভাগ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী জানান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা কার্যক্রম হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষের সঙ্গে আইসিটি বিভাগের একটি একটি সমঝোতা চুক্তি (এমওইউ ) শীঘ্রই স্বাক্ষরিত হবে।

বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্বশেষ অগ্রগতি তাদের নিকট তুলে ধরেন। তিনি আরো জানান, বিগত ১৩ বছরে তথ্যপ্রযুক্তি খাতে যথাযথ অবকাঠামো গড়ে ওঠার কারণে কোভিড কালীন সময়ে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিনোদন, আদালত ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখা সম্ভব হয়েছে। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এছাড়াও, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) পরিদর্শন করেন এবং এমআইটির নির্বাহী পরিচালকের সাথে বৈঠক করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর