বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

হিলিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ সময় দেখুন



গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি সংবাদদাতা ::

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে হিলিতে রাত ১২টা এক মিনিটে প্রথম পহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাকিমপুর উপজেলা প্রশাসন।

পরে বীর মুক্তিয়োদ্ধা, পুলিশ, উপজেলা বিএনপি, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও আজ সকাল থেকে ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহণে শুরু হয়েছে চিত্রা অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন স্কুলের ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।দুপুরে বাদ জুম্মা শহীদদের স্বরণে প্রতিটি মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার  অমিত রায়, হাকিমপুর থানা অফিসান সুজন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ আনেকে ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর