বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৬০ সময় দেখুন
হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ


ইউনাইটেড নিউজ ডেস্ক: আজ বাংলাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী।করোনাকালের পরিস্থিতিতে না পড়তে হলে হয়তো অনেক লেখক, ভক্তরা আসতেন। কবরে ফুল দিয়ে অথবা নীরবে দাঁড়িয়ে স্মরণ করতেন প্রিয় লেখক হ‌ুমায়ূন আহমেদকে।এবারের মৃত্যুবার্ষিকীতে তেমন দৃশ্যের অবতারণা হয়নি।

লেখকের প্রিয় চরিত্র হিমুর বেশে নুহাশপল্লীর লিচুতলায় এসেছিলেন কয়েক তরুণ-তরুণী। শ্রদ্ধা জানাতে আসেন আরও অনেকে।স্বল্প পরিসরের আয়োজনে কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে লেখককে স্মরণ করেন তাঁরা।

ঈদে ঘরমুখী মানুষ ও গণপরিবহনের চাপ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বাসায় ফিরে যান হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাঁর সন্তানেরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর