শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ

হোটেল ভাড়া করে শ্যুটিং হচ্ছে ! বিরোধিতা করে তদন্ত কমিটি গড়ল ফেডারেশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
হোটেল ভাড়া করে শ্যুটিং হচ্ছে ! বিরোধিতা করে তদন্ত কমিটি গড়ল ফেডারেশন


#কলকাতা:  লকডাউন বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন টলিপাড়ার কলাকুশলী থেকে টেকনিশিয়ানসরা। তবে ইতিমধ্যেই বাড়ি থেকে কাজ করা শুরু করেছেন অভিনেতারা। নিজেদের মোবাইলে শ্যুট করে পাঠাচ্ছেন তাঁরা। তা এডিট করে বসিয়ে চালানো হচ্ছে শ্যুটিং। এভাবেই এগোচ্ছে ‘রানি রাসমনি’ থেকে শুরু করে ‘কৃষ্ণকলি’, ‘মিঠাই’, ‘বরণ’-এর মতো সব জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং। এর ফলে সিরিয়াল এগোচ্ছে। আর কাজ করতে পারছে অভিনেতারা। কিন্তু বাড়ি থেকে শ্যুটিং হলে আর দরকার পড়ছে না টেকনিশিয়ানসদের। তাঁদের কাজ নেই, রোজগার নেই। কিন্তু শিল্পীদের রোজগার থেকে যাচ্ছে। যার বিরোধিতা করে ইতিমধ্যেই আর্টিস্ট ফোরাম আর ফেডারেশনের লড়াই তুঙ্গে।

সোমবার আর্টিস্ট ফোরাম সাংবাদিক বৈঠক করে ‘বাড়ি থেকে শ্যুটিং’-এ সমর্থন জানানোর পরেই তার তীব্র বিরোধিতা করেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। তিনি বলেছেন, শ্যুট ফ্রম হোম হলে অনেকেই বঞ্চিত হবেন। আর তা কিছুতেই মেনে নেবে না ফেডারেশন। খুব শীঘ্রই তাঁরা বিরোধিতা করে বিবৃতি প্রকাশ করবেন।

মঙ্গলবার রাতেই ১৫ পাতার বিবৃতি জমা দেয় ফেডারেশন। যেখানে বলা হয়, “শ্যুট ফ্রম হোম’-এর নাম করে হোটেল, বাড়ি ভাড়া নিয়ে শ্যুটিং হচ্ছে। বিষয়টি তদন্তর জন্য কমিটি গঠন করেছে ফেডারেশন। এই সময়ে বাড়িতে থাকার কথা। শ্যুটিং বন্ধ মানে স্টুডিওপাড়া শুধু নয়, অন্য কোথাও শ্যুটিং হতে পারবে না। সেখানে হোটেলে কি করে শ্যুটিং হয়? বেশ কিছু সিরিয়ালে হোটেলের দৃশ্য ধরা পড়েছে। ফেডারেশন ইতি মধ্যেই জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে সুশান্ত দাস, স্নেহাশিস চক্রবর্তী ও চ্যানেল কতৃপক্ষের কাছে। কিন্তু স্নেহশিস চক্রবর্তী একমাত্র উত্তরে জানিয়েছেন, অভিযোগ মিথ্যে। কিন্তু ফেডারেশনের দাবি, যমুনা ঢাকি, খেলাঘর, বরণ-এ বাড়ির বাইরের দৃশ্য কিভাবে দেখানো হচ্ছে তাহলে?

এই সময় সকলকে শ্যুটিং বন্ধ রাখতে হবে। নয়তো সবাইকে নিয়ে কাজ করতে হবে। এভাবে শ্যুট ফ্রম হোম কিছুতেই চালাতে দেবে না ফেডারেশন। করোনাকালে এই কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না। এদিকে শ্যুটিংয়ের পক্ষেও রয়েছেন বহু মানুষ। আসলে সময়টাই খারাপ। দু’দিক থেকেই বিষয়টা জটিল হয়ে যাচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom