বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

হড়গ্রাম ইউনিয়ন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর পথসভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
হড়গ্রাম ইউনিয়ন নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর পথসভা

রাজশাহী ব্যুরোঃ আসন্ন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। গণসংযোগ করছেন মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা। এর মধ্যে হড়গ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে ফ্যান প্রতীকে লড়াই করছেন মোহাম্মদ আলী। প্রতিদিন চলছে তার প্রচার প্রচারণা। এবার ৯ নং ওয়ার্ডে তার ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসী তাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিচ্ছেন।
মঙ্গলবার (২৩’নভেম্বর) বিকাল ৪ টায় হড়গ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অচিনতলা, বসুয়া, আলীর মোড়, এলাকায় উঠান বৈঠক ও পথসভা চালিয়েছেন তিনি। এ সময় তাকে এলাকাবাসী আশ্বাস দিয়ে বলেন, নির্বাচনের আগেও আপনাকে বিপদে আপদে পাশে পেয়েছি, আশা করছি নির্বাচনে পরেও একই ভাবে এলাকার উন্নয়নসহ ওয়ার্ডবাসীর পাশে থাকবেন।
এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ১৬ সালের নির্বাচনেও এই মোহাম্মদ আলী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সামান্য ভোট ব্যবধানে পরাজিত হয়েছিলেন। কিন্তু এবার সেই ব্যবধান টপকিয়ে সকলের কাছেই প্রিয় প্রার্থী হিসেবে জায়গা করে নিয়েছে মোহাম্মদ আলী। এবার সকলের প্রত্যাশা, বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে মোহাম্মদ আলী।
এবিষয়ে হড়গ্রাম ৯ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মোহাম্মদ আলীর সাথে কথা বললে তিনি বলেন, আমি অতি সাধারণ একজন মানুষ। গতবার সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। কিন্তু এবার সকলেই আমার সাথে থেকে কাজ করছে। আশাকরি সকলের দোয়া ও আশীর্বাদে এবার জয়লাভ করবো।
পথসভা মোহাম্মদ আলী বলেন, রাজশাহীতে হড়গ্রাম ইউনিয়ন ৯ নং ওয়ার্ড একটি উন্নয়ন বঞ্চিত এলাকা। দেশ অনেক এগিয়ে গেলেও এখানকার মানুষের আত্নঃসামাজিক উন্নয়নে এখনও অনেক পিছিয়ে। রাস্তা-ঘাটসহ সব ধরনের নাগরিক সেবা থেকে বৈষম্যের শিকার এই এলাকার মানুষ। ওয়ার্ডে অযোগ্য নেতৃত্ব ও অপ-রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই এসবের মূল কারণ। ভোটের মাঠে লক্ষ্য করছি; মানুষের ভুল ভেঙেছে। তারা সুশাসন চায়, উন্নয়ন চায়। এবার আমার জয় নিশ্চিত, এলাকাবাসী আমাকে খুব ভালবাসে। সেই ভালবাসার ফল স্বরুপ আমি এই কথা বলছি।
উল্লেখ্যঃ এই ৯ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৪০০ জন। এবার ওয়ার্ডে সদস্য পদে ৪ জন পদ প্রার্থী। এর মধ্যে ফ্যান প্রতীকের মোহাম্মদ আলী এগিয়ে আছে বলেই জানান এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর