মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১ম প্রান্তিকে একমির মুনাফা বেড়েছে ৪৩ শতাংশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
১ম প্রান্তিকে একমির মুনাফা বেড়েছে ৪৩ শতাংশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৩ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.৯৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৮১ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৭.৮৩ টাকায়।

ডিএসইতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২১১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ১৮১ কোটি ৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০ টি। এর মধ্যে ৪১ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৪১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের হাতে শূণ্য দশমিক ১৩ শতাংশ শেয়ার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১১ নভেম্বর কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৮৮ টাকা ৫০ পয়সা।
কর্পোরেট সংবাদ/টিডি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর