নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল, বৃহস্পতিবার (১৮ নভেম্বর)। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, প্রিমিয়ার সিমেন্ট, নাভানা সিএনজি, মীর আখতার হোসাইন, এমআই সিমেন্ট, এমজেএলবিডি, মতিন স্পিনিং, লাভেলো, বাটা সু, আফতাব অটো এবং এডিএন টেলিকম।
আজ, বুধবার (১৭ নভেম্বর) রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।






