রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি

১২ জন পাচ্ছেন ‘ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৭৪ সময় দেখুন
১২ জন পাচ্ছেন ‘ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১’


বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ জন ব্যক্তিত্ব পাচ্ছেন উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ‘ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১’।

সাহিত্য, কলা, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজসেবা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে সেবাদানকারী ১২ জন গুণী ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনটি প্রতিষ্ঠানকে সম্মানজনক এই পদক দেওয়া হবে।

আয়োজকরা জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যাঢ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে প্রথমবারের মতো বাংলাদেশ ডব্লিউআইসিসিআই অ্যাওয়ার্ড-২০২১ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআইর সভাপতি ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

২৩ জন সদস্য এবং চার জন উপদেষ্টার সমন্বয়ে গঠিত ডব্লিউআইসিসিআই, বাংলাদেশের বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিলের সভাপতি মানতাশা আহমেদ। ডব্লিউআইসিসিআই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বিয়য়ে বিশেষ ভূমিকা পালন করছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার উদ্দেশ্যে এবং বাংলাদেশ ও ভারতের প্রান্তিক নারীদের অর্থনীতির সঙ্গে যুক্ত করার উদ্দেশে ডব্লিউআইসিসিআই, বাংলাদেশের বাংলাদেশ-ভারত বিজনেস কাউন্সিল গত বছর আগস্ট মাসে বাংলাদেশে এর যাত্রা শুরু করে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর