আবু হাসাদ : [২] বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির গান্ঞ্জা শহরে খুন হয়েছেন বাংলাদেশী ছাত্রী রিয়া। তার বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌরসদরের কাঁঠালবাড়িয়া গ্রামে।
[৩] রিয়া আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়তেন। তার পাশাপাশি তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন বলে জানান নিহতের বাবা।
[৪] রিয়ার বাবা আবুবকর জানান, অনেক সখ করে মেয়েকে বিদেশে পড়তে পাঠাই, সেখানে যে এভাবে আমার রিয়া খুন হবে এমন কোনো বাবা চায় না।
[৫] ঘটনার দিন বিকালে রিয়ার বড় ভাই আরমান আলীর মুঠোফোনে সেখান থেকে এ খবর আসলে বিষয়টি জানতে পারি আমরা। তবে কি কারণে ও কিভাবে খুন হন রিয়া সে সম্পর্কে কিছু জানাতে পারেননি বলে তিনি জানা।
[৬] তিনি আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশী দূতাবাস নেই। সেখানে ইরানি দূতাবাসের মাধ্যমে আমার মেয়ের মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। সম্পাদনা : ঝুমুরী বিশ্বাস