বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

[১] আমিরাতে মেয়র আতিকুল ইসলাম সংবর্ধিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩০১ সময় দেখুন
[১] আমিরাতে মেয়র আতিকুল ইসলাম সংবর্ধিত


[১] আমিরাতে মেয়র আতিকুল ইসলাম সংবর্ধিত

ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : [২] ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন প্রবাসীদের জন্য সিটি বন্ড চালু করতে যাচ্ছে। যা মনিটরিং করবে সিকিউরিটি এক্সচেঞ্জ। ২০৩৫ সালের মধ্যে বিশ্বে উল্লেখ যোগ্য সিটি কর্পোরেশন এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

[৩] তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে ঢাকা সিটি কর্পোরেশন আনপ্লান থাকত না। কিন্তু তিনি যখন দেশের উন্নয়নের দিকে এগুচ্ছিলেন তখনই তাঁকে হত্যা করা হয়। এতে করে দেশ ৩৫ বছর পিছিয়ে গেছে। অন্যতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নত দেশের কাতারে পৌঁছে যেতো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালকে টার্গেট করে আমাদেরকে বলে দিয়েছেন যেভাবে হোক ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশ হতে হবে। তিনি সিটি বন্ডের মাধ্যমে দেশে ব্যাপক ভাবে বিনিয়োগ করার আহ্বান জানান প্রবাসীদের।

[৪] গত (১১ নভেম্বর) বৃহস্পতিবার রাতে দুবাই ক্রাউন প্লাজা হোটেলে ইউএই কুমিল্লা ওয়েলফেয়ার সোসাই টি কর্তৃক আয়োজিত তাকে দেওয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৫] গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সির উদ্দিন কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি সারজার সভাপতি এম এ বাশার,এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহ মোহাম্মদ মাকসুদ, উপদেষ্টা আবুল কালাম সিআইপি।

[৬] অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওশের আলী, আইয়ুব আলী বাবুল, হাজী আবদুল করিম সিআইপি, শেখ ফরিদ আহমেদ সিআইপি, অধ্যাপক আবদুস সবুর, ইসমাইল গণি চৌধুরী, প্রকৌশলী শহিদুল ইসলাম, আবদুল আলিম, মো: রাজা মল্লিক, সাইফুদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, এস এম শফিকুল ইসলাম শফি, সাফায়েত উল্লাহ, শিমুল মোস্তাফা সিআইপি, জাকির হোসেন, জাহাঙ্গীর রুপু, আরশাদ আলম, সোহরাব হোসেন সহ অনেকে।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর