বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

[১] কলকাতায় জেএমবির তিন সদস্যকে আটক করেছে স্পেশাল টাস্ক ফোর্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
[১] কলকাতায় জেএমবির তিন সদস্যকে আটক করেছে স্পেশাল টাস্ক ফোর্স


[১] কলকাতায় জেএমবির তিন সদস্যকে আটক করেছে স্পেশাল টাস্ক ফোর্স

মাছুম বিল্লাহ: [২] আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, শনিবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন জঙ্গিকে আটক করেছে। আটকৃতরা সবাই বাংলাদেশের নাগারিক বলে জানা গেছে।

[৩] রোববার সকালে জেএমবি জঙ্গিদের নাশকতার পরিকল্পনা বানচাল করে উত্তরপ্রদেশ পুলিশ। সেখানকার এসটিএফ বাহিনীও জেএমবি জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে। লখনউয়ে জঙ্গি হামলা হতে পারত বলে মনে করছে সে রাজ্যের প্রশাসন। সেখানে পুলিশের ওই অভিযান যখন চলছে উত্তরপ্রদেশে, ঠিক সেই সময়ই কলকাতায় ধরা পড়ল জঙ্গি সংগঠনের একাধিক সদস্য।

[৪] কলকাতা পুলিশের বরাতে পত্রিকাটি জানায়, জঙ্গি সংগঠন জেএমবি’র তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যেকেই বড় মাপের নেতা বলে অনুমান করা হচ্ছে। আটককৃতরা সবাই বাংলাদেশ থেকে এ ভারতে গেছেন। তবে তারা কী কারণে এসেছিল ? কোনও জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, ওই সদস্যদের সঙ্গে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর