রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

[১] কানাডার জাতীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩২০ সময় দেখুন
[১] কানাডার জাতীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ


[১] কানাডার জাতীয় নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ

সালেহ্ বিপ্লব: [২] কানাডায় বসবাসরত বাংলাদেশিদের  এই পরামর্শ দিয়েছেন কমিউনটির বিশিষ্ট ব্যক্তিরা। নির্বাচনে  ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তাঁরা বলেন, রাজনৈতিক দলের কর্মসূচী এবং নির্বাচনী প্রতিশ্রুতি ব্যাখ্যা বিশ্লেষণ করেই যোগ্য দল এবং  প্রার্থীকে ভোট দেবেন।

[৩] কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালানায় ‘শওগাত আলী সাগর লাইভের আলোচনায় তারা এই মতামত দেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অকস্মাৎ নির্বাচন ঘোষনার পরিপ্রেক্ষিতে ‘এই নির্বাচনের যৌক্তিকতা কী’ শীর্ষক এই আলোচনার আয়োজন করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর দেশটির সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।

[৪] কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ড. সৈয়দ সিরাজুল ইসলাম, গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ মাসুদ এবং স্থানীয় বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী আলোচনায় অংশ নেন।

[৫] আলোচকরা বলেন, কানাডার মূলধারার রাজনৈতিক কর্মাকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির  অংশগ্রহণ  বাড়লেই সরকার এবং রাজনীতিকদের কাছে কমিউনিটির  গুরুত্ব ও  গ্রহণযোগ্যতা বাড়বে।

[৬] অধ্যাপক ড. সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, মূলধারার রাজনৈতিক সমাজ থেকে কমিউনিটিকে আলাদা করে রাখা যাবে না।  উমহাদেশের বিভিন্ন দেশের অভিবাসীরা কানাডার মূলধারার রাজনীতিতে, সরকারের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে আসীন আছে। কানাডীয়ান রাজনৈতিক সমাজে নিজেদের অবস্থান দৃঢ় করতে না পারলে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যেতে পারবে না।

[৭] তিনি  বাংলাদেশি কমিউনিটির মিডিয়াগুলোকে  কানাডীয়ান রাজনীতি সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত প্রকাশ করে কমিউনিটিকে কানাডীয়ান  রাজনীতি  ব্যাপারে উৎসাহী করে তোলার আহ্বান জানান।

[৮] আসমা আহমেদ বলেন, রাজনৈতিক দলের কর্মসূচী কতোটা গণমুখী, অভিবাসীবান্ধব সেইসব বিবেচনা করে  ভোটের জন্য প্রার্থী এবং দল বাছাই করা দরকার। যোগ্য দল এবং প্রার্থীকে জিতিয়ে দেয়ায় কমিউনিটিকে ভুমিকা রাখতে হবে।

[৯]  তিনি বলেন,বাংলাদেশি কমিউনিটির যারা নির্বাচেন মনোনয়ন চান বা প্রার্থী হন- তাদের নিজেদের অবস্থান কমিউনিটির সামনে পরিস্কারভাবে তুলে ধরা দরকার; যাতে কমিউনিটি তাদের ব্যাপারে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারে।

[১০] বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী সাজ্জাদ আলী জনপ্রতিনিধি হতে আগ্রহীদের যথোপোযুক্তভাবে যোগ্য করে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, মুলধারার রাজনীতিতে  বা নির্বাচনে যারা প্রার্থী হন তাদের পাশে দাড়িয়ে কথা বলার  সক্ষমতা না থাকলে কেবল ভোটে দাড়িয়ে গেলেই কমিউনিটির ক্ষমতায়ন হয় না।

[১১] সাংবাদিক শওগাত আলী সাগর  আসন্ন নির্বাচনে বিভিন্ন দলের কর্মসূচী এবং নির্বাচনের বিভিন্ন ইস্যূ  নিয়ে ‘শওগাত আলী সাগর লাইভে নিয়মিত আলোচনার ঘোষনা দেন। তিনি বলেন,এবারের নির্বাচনে কমিউনিটির সদস্যরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচী ভালোভাবে জানতে পারেন সেজন্য  তথ্য ও সচেতনতামুলক কর্মসূচী নেয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর