শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

[১] কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
[১] কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন


[১] কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপানে ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক: [২] এসব দেশের বাংলাদেশ হাইকমিশন ও দূতাবাসগুলোতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

[৩] বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এবং শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

[৪] অনুষ্ঠানের প্রধান অতিথির বাণীতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

[৫] তিনি বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক প্রেরণা হিসেবে উল্লেখ করেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, দেশপ্রেম ও আত্মত্যাগ তাঁকে বঙ্গমাতা অভিষেকে ভূষিত করেছেন। বাঙালির ছয়দফা ও এগার দফা বাস্তবায়নে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

[৬] আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও অন্যান্য বক্তারা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন মহীয়সী নারী। তিনি বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধুসহ যারা আসামি ছিলেন তাদের পক্ষে কাজ করেছেন।

[৭] বঙ্গমাতা এবং শহিদ ক্যাপ্টেন শেখ কামালের গৌরবময় জীবন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে জাতির পিতার ‘সোনার বাংলা’ বাস্তবায়নে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর