বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা

[১] কানাডা হাই কমিশন প্রবাসীদের হয়রানি করছে: ওয়েবিনারে অভিযোগ, প্রতিকার দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
[১] কানাডা হাই কমিশন প্রবাসীদের হয়রানি করছে: ওয়েবিনারে অভিযোগ, প্রতিকার দাবি


[১] কানাডা হাই কমিশন প্রবাসীদের হয়রানি করছে: ওয়েবিনারে অভিযোগ, প্রতিকার দাবি

সালেহ্ বিপ্লব: [২] কানাডাপ্রবাসী বিশিষ্টজনরা অভিযোগের আঙ্গুল তুলছেন হাই কমিশনারের দিকে। ফেসবুকে শওগাত আলী সাগর লাইভে তারা বলেন, সরকারের বিদ্যমান নিয়মকে উপেক্ষা করে কানাডায় বাংলাদেশ হাই কমিশন নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) সিল দেয়ার নিজস্ব নিয়ম চালু করেছে। এতে চরম হয়রানি এবং দুর্ভোগের শিকার হচ্ছেন প্রবাসীরা।

[৩] তারা বলেন, হাই কমিশনারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপন্থী। অনতিবিলম্বে হয়রানিমূলক নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

[৪] কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় বুধবার স্থানীয় সময় রাত ৯টায় অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাওসার আহমেদ এবং বাংলাদেশ- কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খায়ের খোন্দকার।

[৫] আলোচকরা জানান, কানাডায় বাংলাদেশ হাই কমিশন সম্প্রতি কানাডায় বসবাসরত বাংলাদেশিদের হালনাগাদ বাংলাদেশি পাসপোর্ট ছাড়া ‘নো ভিসা রিকোয়ার্ড’ সিল দেয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ সরকারের আইনে হালনাগাদ বাংলাদেশি পাসপোর্টের বাধ্যবাধকতা রাখা হয়নি। বিশ্বের সবদেশের বাংলাদেশ দূতাবাসই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নিয়ম অনুসরণ করে। কেবল কানাডায় হাই কমিশন নিজেদের নিয়ম চালু করেছে।

[৬] অধ্যাপক ড. কাওসার আহমেদ তার নেয়া হাই কমিশনারের সাক্ষাতকারের উদ্ধৃতি দিযে বলেন, হাই কমিশনার তাকে বলেছেন, এনভিআর তথা কনস্যুলার সেবাকে ডিজিটাল করার পদক্ষেপ নিয়েছেন। তাছাড়া কানাডা থেকে কিছু সংখ্যক লোকের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে তিনি নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন।

[৭] কনস্যুলার সেবা ডিজিটাইলড করার সঙ্গে এনভিআর ইস্যুর জন্য বাংলাদেশের হালনাগাদ পাসপোর্ট বাধ্যতামূলক করার কী সম্পর্কÑ এই প্রশ্ন তুলেন নাসির উদ দুজা। তিনি বলেন, পাসপোর্ট, ভিসা, এনভিআর – এগুলো হাই কমিশনারের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। হাই কমিশনের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন এবং নিয়ম অনুসরণ করা। নিজের সুবিধামতো বিধি প্রণয়নের এখতিয়ার তাকে দেয়া হয়নি।

[৮] তিনি বলেন, বাংলাদেশ সরকারের নিয়মকে পাশ কাটিয়ে হয়রানিমূলক বিধি চালু করে হাই কমিশনার কূটনৈতিক সীমা লংঘন এবং এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন।

[৯] ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নাসির উদ দুজা আরো বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা; প্রবাসে বাংলাদেশিরা যাতে কোনো ভাবে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করা। পররাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন দূতাবাসে এই নির্দেশনা পাঠিয়েছেন। কিন্তু অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনার প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাকে উপেক্ষা করে প্রবাসীদের হয়রানির পদক্ষেপ নিয়েছেন। তিনি অনতিবিলম্বে এনভিআর ইস্যুর হয়রানিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে শেখ হাসিনার নির্দেশনার আলোকে কনস্যুলার সেবা সহজ ও গণমুখী করার দাবি জানান্।

[১০] কানাডায় বেড়ে ওঠা নিজের মেয়ের এনভিআর সিল নিতে গিয়ে হাই কমিশনে হয়রানির শিকার হওয়ার বর্ণনা দেন খায়ের খোন্দকার। তিনি বলেন, বিশ্বের সবদেশেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত দলিলগুলোর যে কোনো একটি জমা দিয়ে এনভিআর প্ওায়া যায়। কিন্তু কানাডায় বাংলাদেশ হাইকমিশন সেই নিয়ম মানছেন না।

[১১] তিনি সরকারের গেজেট থেকে উদ্ধৃত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গেজেট নোটিফিকেশনে কানাডার পাসপোর্টধারীদের পুলিশ ভেরিফিকেশনের বাইরে রাখা হয়েছে। অথচ বাংলাদেশে বসবাস না করা সত্ত্বেও আমার মেয়ের বাংলাদেশ থেকে পুলিশ ভেরিফিকেশন করিয়ে আনতে হাই কমিশন বাধ্য করেছেন।

[১২] তিনি বলেন, বাংলাদেশ সরকারের সব ধরনের আইনই আমরা মানতে প্রস্তুত, কিন্তু সরকারের আইনের বাইরে ব্যক্তিগত হয়রানিমূলক নিয়ম আমাদের উপর চাপিয়ে দেয়া হবে কেন?

[১৩] শওগাত আলী সাগর বলেন, কেবল এনভিআরই নয়। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন সব ধরনের কনস্যুলার সেবায় বাংলাদেশের হালনাগাদ পাসপোর্ট বাধ্যতামুলক করেছেন। হাইকমিশনে ব্যক্তিবিশেষের নয়, বাংলাদেশ সরকারের আইন যাতে অনুসৃত হয়, প্রবাসীদের দুর্ভোগ বন্ধ হয়- সে ব্যাপারে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom