রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায় বিদেশে মিশনগুলোতে কর্মরত বাংলাদেশি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতা পুনঃনির্ধারণ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১৯ EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায়

[১] দেশে আটকে পড়া প্রবাসীরা শীঘ্রই আমিরাতে ফিরতে পারবে, বললেন কনসাল জেনারেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৮১ সময় দেখুন
[১] দেশে আটকে পড়া প্রবাসীরা শীঘ্রই আমিরাতে ফিরতে পারবে, বললেন কনসাল জেনারেল


[১] দেশে আটকে পড়া প্রবাসীরা শীঘ্রই আমিরাতে ফিরতে পারবে, বললেন কনসাল জেনারেল

ওবায়দুল হক মানিক; আমিরাত: [২] দেশে আটকা পড়া প্রবাসীরা শীঘ্রই আমিরাতে ফিরতে পারবেন বলে জানিয়েছেন দুবাই কনস্যুলেটের নব-নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

[৩] বৃহস্পতিবার (৫ আগস্ট) নব – নিযুক্ত কনসাল জেনারেল ব্যক্তিগত পঞ্চম কর্মদিবসে আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান।

[৪] তিনি শুরুতে নিজের পরিচয় তুলে ধরে বলেন, আমিরাত প্রবাসীদের সার্থের পূর্ণ সংরক্ষণ ও আইনানুগ সাহায্যের জন্য পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করে আমাকে এখানে পাঠিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আমি আমার দায়িত্ব যথাযথ পালন করবো বলে আশাবাদী। যখনই কনস্যুলেট সেবায় কোন ত্রুটি দেখা যাবে সংবাদকর্মীরা আমাদের নজরে আনলে সংশোধন করা হবে।”

[৫] এসময় গণমাধ্যম কর্মীরা নব – নিযুক্ত কনসাল জেনারেলকে স্বাগত জানিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রশ্ন করেন।

[৬] দেশে আটকা পড়া প্রবাসীদের ফেরানোর জন্য কূটনীতিক উদ্যোগের অগ্রগতি সম্পর্কে জানতে চান গণমাধ্যম কর্মীরা। জবাবে কনস্যুলেট জেনারেল বলেন, বাংলাদেশের সঙ্গে আমিরাতের ভালো সম্পর্ক রয়েছে। দেশে যারা আটকা পড়েছেন তাদের নিজ কর্মস্থলে ফেরাতে আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। খুব শীঘ্রই তাঁরা আমিরাতে ফিরতে পারবেন।

[৭] যথাযথ সময়ে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট তথ্যাদি পেতে কনস্যুলেটের কার্যালয়ে মিডিয়া উইং চালুর ব্যাপারে জানতে চাইলে কনস্যুলেট জেনারেল বলেন, দ্রুত সময়ের মধ্যে মিডিয়া উইং চালুর উদ্যোগ নেওয়া হবে।

[৮] প্রবাসীরা কনস্যুলেটের হট লাইনে কল দিয়ে যথাসময়ে জাবাব না পাওয়ার অভিযোগ করলে তিনি বলেন, ‘কল সেন্টার চালুর ব্যাপারে কনস্যুলেট কাজ করছে। প্রবাসীদের সেবা দিতে সব রকমের পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।’

[৯] পাসপোর্টের ধীরগতির বিষয়ে তিনি বলেন, ডিজিটাল সার্ভারে সাময়িক সমস্যা হওয়ায় এমনটা হচ্ছে তবে তা সমাধান হয়ে যাবে।

[১০] উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম, লেবার কাউন্সিলার ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসান, শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন, এইচওসি প্রবাস লামারং, প্রথম সচিব কালচারাল এন্ড ট্যুরিজম, মোজাফফর আহমদ দ্বিতীয় সচিব প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর