বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

[১] নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
[১] নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু


[১] নিউইয়র্কে বাসের ধাক্কায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

মাজহারুল ইসলাম: [২] স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজা সংলগ্ন ব্রডওয়েতে এমটিএ বাসের ধাক্কায় নিহত হন প্রকৌশলী নাজমুল আহসান বাবুল (৬৩)।

[৩] প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রেডলাইট থাকা অবস্থায় রাস্তা অতিক্রমের সময় বাসের ধাক্কায় কংক্রিটের ওপর ছিটকে পড়েন নাজমুল। এতে তার মাথা ফেটে যায়। গুরুতর আহত নাজমুলকে অচেতন অবস্থায় নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

[৪] মাগুরা জেলা সমিতির সেক্রেটারি সাজ্জাদ হোসাইন জানান, নিহত নাজমুল দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে ওজনপার্কে ৮১ স্ট্রিটে বাস করতেন। তার মরদেহ ময়না তদন্ত শেষে নিউইয়র্কেই দাফনের ব্যবস্থা করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর