শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

[১] পোশাক পণ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে ফ্রান্সের সিনেমায় অবমাননাকর মন্তব্য: বিজিএমইএ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
[১] পোশাক পণ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে ফ্রান্সের সিনেমায় অবমাননাকর মন্তব্য: বিজিএমইএ


[১] পোশাক পণ্যে ‘মেইড ইন বাংলাদেশ’ নিয়ে ফ্রান্সের সিনেমায় অবমাননাকর মন্তব্য: বিজিএমইএ

শরীফ শাওন: [২] ডেভিড চারন পরিচালিত ফ্রান্সের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘লাস্ট মার্সেনারি’ সিনেমা ৩০ জুলাই নেটফ্লিক্সে প্রকাশিত হয়েছে। সেখানে ‘মইেড ইন বাংলাদেশ’ নিয়ে বলা হয়েছে, ‘হ্যাঁ, বুলেটপ্রুফ টাক্সেডো, মেড ইন ফ্রান্স। বাংলাদেশের হলে আমি মরে যেতাম।’ যা ‘মইেড ইন বাংলাদেশ’র সকল পৃষ্ঠপোশক ও উৎপাদনকারীদের আঘাত করেছে।

[৩] বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রোববার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে নেটফ্লিক্স ও ঢাকায় মার্কিন দূতাবাসে চিঠি পাঠিয়েছে। এসময়, সিনেমা থেকে সংলাপ বা দৃশ্যটি বাদ দেয়া পর্যন্ত নেটফ্লিক্সে তা স্ট্রিম বন্ধ করার অনুরোধ জানানো হয়।

[৪] টিঠিতে বলা হয়, বাংলাদেশ যেখানে ‘বুলেট-প্রুফ পোশাক’ উৎপাদন করে না ফলে সিনেমায় মন্তব্যটিও অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিকভাবে যুক্ত হয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা, উন্নতি, শ্রমিকদের স্বাস্থ্য, টেকসই উৎপাদন এবং সবুজ বিপ্লবের ক্ষেত্রে গত কয়েক বছরে বাংলাদেশের রপ্তানিমূখি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যেখানে ঢাকায় মার্কিন দূতাবাসের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

[৫] এমন মন্তব্যে সংশ্লিষ্ট খাতের ৪০ লাখ পোশাক শ্রমিকের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, গুণমান এবং সময়মতো উৎপাদনের প্রতিশ্রুতির অবমাননার সমতুল্য, যারা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় ১৬০ টি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ পোশাক সরবরাহ করছে। আমরা মনে করি এই অসম্মানসূচক মন্তব্যগুলো শুধু ‘মেইনড ইন বাংলাদেশ’র উন্নয়ন সহযোগীদের (মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিশ্বব্যাপী প্রশংসা প্রাপ্তির অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করেছে) অবমাননা নয় বরং মার্কিন হাজারো ভোক্তাকে অসম্মান করা হয়েছে, যারা ‘মেইড ইন বাংলাদেশ’ পোশাকপণ্যকে জনপ্রিয়তার তালিকায় রেখেছে।

[৬] ফারুক হাসান জানান, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক এবং শ্রমিকরা তাদের সমস্ত একনিষ্ঠতা ও প্রতুশ্রুতি দিয়ে বৈশ্বিক মানের শীর্ষস্থানীয় মার্কিন ব্র্যান্ডের জন্য পন্য রপ্তানি করে। তাদের এই গর্ব ও কঠোর পরিশ্রমকে সকলে সম্মান করা উচিত।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর