বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

[১] প্রবাসী বাংলাদেশী-কানাডিয়ানদের নো-ভিসা প্রাপ্তি সহজিকরণের দাবীতে মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
[১] প্রবাসী বাংলাদেশী-কানাডিয়ানদের নো-ভিসা প্রাপ্তি সহজিকরণের দাবীতে মতবিনিময়


[১] প্রবাসী বাংলাদেশী-কানাডিয়ানদের নো-ভিসা প্রাপ্তি সহজিকরণের দাবীতে মতবিনিময়

সালেহ্ বিপ্লব: [২] কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসে অভিবাসিরা পাসপোর্ট, ভিসা, নো ভিসা পেতে অনেক জটিলতা ও ভোগান্তির সম্মুখিন হচ্ছেন। এর প্রতিবাদে ‘বাংলাদেশী কানাডিয়ান নাগরিক অধিকার ফোরাম’ এর আহ্বানে রোববার সন্ধা ৭টায় ইঞ্জিনিয়ার রেজাউল রহমানের সভাপতিত্বে টরন্টোতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

[৩] সভায় উপস্থিত অনেক প্রবাসী তীব্র ক্ষোভের সঙ্গে নো-ভিসা পাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ ও হয়রানির কথা তুলে ধরেন। কেউ কেউ অনলাইন আবেদনে সার্ভারে সমস্যা ও ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করেন। নতুন পাসপোর্ট ও পাসপোর্ট নবায়নে ফেসবুক আইডি ও ইউটিউব লিংক প্রদান বাধ্যতামুলক করার তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এটা মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী।

[৪] তারা বলেন, আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই। বাংলাদেশ ভ্রমনে আমাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ সরকারও প্রবাসীদর জন্য নানা ধরনের কল্যাণ ও প্রণোদনামুলক কর্মসূচী গ্রহণ করছেন। শুধুমাত্র কানাডার বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের করা নিয়মে নো-ভিসা প্রদানে জটিলতা হচ্ছে, অনেকে দেশে যেতে পারছেন না। মৃত্যুপথযাত্রী অসুস্থ বাবা-মা আত্মীয়-স্বজদের পাশে থাকতে পারছেন না। বাংলাদেশও প্রবাসীদের মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে।

[৫] বক্তারা বলেন, কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের সেবায় পূর্বের যে ধারা-মান বজায় ছিল তা অবিলম্বে পুনরায় চালু করতে হবে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকেই কানাডার বাংলাদেশ দূতাবাসকে অনুসরণ করতে হবে।

[৬] সভায় সর্বসম্মতভাবে কানডায় বাংলাদেশের হাইকমিশনারকে প্রবাসীদের দাবির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের আহ্বান জানানো হয়।

[৭] প্রবাসীদের দাবি: প্রবাসী বাংলাদেশী কানাডিয়ানদের নো ভিসা প্রাপ্তি পূর্বের ন্যায় অবিলম্বে সহজ করা হোক। পূর্বের কানাডিয়ান পাসপোর্টে নো-ভিসা সিল থাকলে পুনরায় তাদের নতুন পাসপোর্টে ভিসা দিতে হবে। দূতাবাসের সেবা অনলাইন সহজীকরণ, সার্ভারে সার্বক্ষণিক একসেস এবং অফিসের সময়সূচীতে ফোন সার্ভিস সেবা রাখতে হবে। ম্যানুয়াল পদ্ধতিতেও আবেদনের ব্যবস্থা রাখতে হবে। পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট আবেদন/প্রাপ্তি সহজ করা হোক। বাধ্যতামুলক ফেসবুক আইডি ও ইউটিউব লিংক নিয়ম বাতিল করা হোক।

[৮] আলোচনায় অংশ নেন আহাদ খন্দকার, শওগাত আলী সাগর, এম আর জাহাঙ্গীর, লিটন মাসুদ, নওশের আলী, আহমেদ হোসেন, ড. মঞ্জুরে খোদা, মাহবুব চৌধুরী রনি, সাদ চৌধুরী, ফারজানা চৌধুরী বিন্দু, হাজি সেলিম, সুমন জাফর, আপন কাজি, শেখ আশফাক দুলাল, রেজা সাত্তার, ড. হানিফ, মিসবাউল কাদের ফাহিম, রিফাত চৌধুরী, ড. হুমায়ুন কবীর, দীন ইসলাম, বাবলু চৌধুরী, হাবিব চৌধুরী মারুফ, মকবুল হোসেন মঞ্জু, আহমেদ হোসেন লনি, আমিনুর চৌধুরী বাবু, রাফি চৌধুরী, সাকিল আহমেদ, ইউসুফ তালুকদার, সৈয়দ মাহবুব, একেএম সেলিম, ফরহাদ নাঈম, আজমল মিয়া, দেওয়ান হক, রফিক প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর