বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

[১] ফি বৃদ্ধি পাওয়ায়, সৌদিআরবের শ্রমবাজার ছেড়েছে ১৫ লাখ প্রবাসী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৮৩ সময় দেখুন
[১] ফি বৃদ্ধি পাওয়ায়, সৌদিআরবের শ্রমবাজার ছেড়েছে ১৫ লাখ প্রবাসী


[১] ফি বৃদ্ধি পাওয়ায়, সৌদিআরবের শ্রমবাজার ছেড়েছে ১৫ লাখ প্রবাসী

আব্দুল্লাহ আল মামুন : [২] সৌদিআরবের শ্রমবাজারে নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বিভিন্ন সেক্টরকে সৌদিকরণ করা হয়েছে, পাশাপাশি উচ্চ হারে আরোপ করা হয় প্রবাসী ফি।এতে বিপাকে পড়েন প্রবাসী শ্রমিকরা ।যার ফলে গত চার বছরে সৌদি শ্রমবাজার থেকে প্রবাসীদের সংখ্যা কমে গেছে ১৫ লাখেরও বেশি।

[৩] সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, বিগত ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ৪৫ মাসে প্রায় ১.০৫ মিলিয়ন প্রবাসী পুরুষ এবং মহিলা কর্মী সৌদির শ্রমবাজার থেকে কমে গেছে। সৌদির সরকারি রিপোর্ট ওকাজ বা সৌদি গেজেট অনুযায়ী কমে যাওয়া শ্রমিকের সংখ্যা মোট প্রবাসী শ্রমিক সংখ্যার ১০.১২ শতাংশ।

[৪] এর কারন হিসেবে ২০১৮ সালে শুরু হওয়া প্রবাসী ফি কে দায়ী করা হচ্ছে। যা ২০১৮ তে ছিল মাসিক ৪০০ সৌদি রিয়েল। পরে ২০১৯ সালে প্রবাসী ফি ৬০০ এবং ২০২০ সালে বৃদ্ধি পেয়ে এসে ৮০০ সৌদি রিয়েলে দাড়ায়।

[৫] প্রবাসী ফি চালুর আগে এবং ২০১৭ এর শেষের দিকে সৌদি আরবে মোট প্রবাসী কর্মীর সংখ্যা ছিল ১০.৪২ মিলিয়ন। কিন্তু প্রবাসী ফি চালুর পর থেকে এ সংখ্যা কমতে শুরু করে এবং ২০২১ এর তিন-চতুর্ভাগে ৯.৩৬ মিলিয়নে এসে দাড়ায়।

[৬] প্রবাসীর সংখ্যা কমলেও এর বিপরীতে সৌদি পুরুষ এবং মহিলা কর্মীর সংখ্যা ৫.৬৬ শতাংশ বেড়েছে। ২০১৭ তে সৌদি কর্মীর সংখ্যা ছিল ৩.১৬ মিলিয়ন যা ২০২১ এ ৩.৩৪ মিলিয়ন হয়েছে। সিভিল সার্ভিস আইনের অধীনে পুরুষ ও মহিলার সংখ্যা বেড়েছে ২৬ হাজার। যা দুই শতাংশের সামান্য বেশি বলে প্রতিবেদনে বলা হয়। সম্পাদনা: শান্ত মজুমদার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর