ওবায়দুল হক মানিক, আমিরাত: [২] এনআরবি ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই, আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি-এর বড় বোন মারা গেছেন।
[৩] হুসনারা বেগম চৌধুরী কানাডার টরন্টোতে শুক্রবার (১৩ আগস্ট) তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৫ বছর।
[৪] মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির) সিআইপি জানিয়েছেন, যে আত্মীয় -স্বজন যুক্তরাষ্ট্র লন্ডনে থেকে ফিরলে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
[৫] এদিকে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর নেতৃবৃন্দরা মরহুমার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন। সম্পাদনা: হ্যাপি