বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

[১] বিশ্ব চট্টগ্রাম উৎসব আয়োজনের উদ্যোগ, সমন্বয় কমিটি গঠন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৬৯ সময় দেখুন
[১] বিশ্ব চট্টগ্রাম উৎসব আয়োজনের উদ্যোগ, সমন্বয় কমিটি গঠন


[১] বিশ্ব চট্টগ্রাম উৎসব আয়োজনের উদ্যোগ, সমন্বয় কমিটি গঠন

সালেহ্ বিপ্লব: [২] বিশ্বের বিভিন্ন দেশে  বসবাসরত চট্টগ্রামবাসীদের নিয়ে বিশ্ব চট্টগ্রাম উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসী চট্টগ্রামবাসীরা। এই লক্ষ্যে “আন্তর্জাতিক চট্টগ্রাম সমন্বয় কমিটি” (ইন্টারন্যাশনাল কোর্ডিনেশন কমিটি ফর চট্টগ্রাম এসোসিয়েশনস”) নামে একটি কমিটি গঠন করা হয়েছে।

[৩] দেশে দেশে সংগঠিত বৃহত্তর চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী এসোসিয়েশন ও সমিতিগুলি এর অন্তর্ভূক্ত থাকবে।

[৪] “চিটাগাং এসোসিয়েশন অফ কানাডার উদ্যোগে সারা বিশ্বের  সকল চট্টগ্রাম এসোসিয়েশন ও সমিতিগুলির অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়।

[৫] সভায় সর্বসম্মতিক্রমে ব্যারিস্টার মনোয়ার হোসেনকে চেয়ারম্যান (যুক্তরাজ্য), নাসির উদ দুজাকে কনভেনর (কানাডা) মো: গিয়াস উদ্দিনকে চীফ কোঅর্ডিনেটর (চট্টগ্রাম সমিতি, ঢাকা)  ও  আলমগীর হাকিমকে  মেম্বার সেক্রেটারি (কানাডা) নির্বাচিত করা হয়। এই চারজন পরবর্তীতে সব দেশের সমিতি ও এসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করবেন।

[৬] সারা বিশ্বের চট্টগ্রামবাসীকে নিয়ে কোনো উৎসবের আয়োজন এই প্রথম বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

[৭] যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাকসুর সাবেক এজিএস ও ৯০’ এর সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা নাসির উদ দুজা (কানাডা), চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি মুহাম্মাদ হাবিব ও সাধারণ সম্পাদক এম বিল্লাহ,  চট্টগ্রাম সমিতি ঢাকার  নির্বাহী সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক  মো: গিয়াস উদ্দিন খান ও সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল মাবুদ,  ওমান বাংলাদেশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ মনজুরুল ইসলাম ও ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি, মুহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি, CPLUS টিভির ম্যানেজিং ডিরেক্টর আলমগীর অপু,  চিটাগাং এসোসিয়েশন অফ কানাডার সভাপতি শিবু চৌধুরী, প্রাক্তন সভাপতি ও বর্তমান ট্রাস্টি চেয়ার আলমগীর  হাকিম, সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, পরিচালক ও চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ভিপি সরোয়ার জামান, শাহাব সিদ্দিকী বুলবুল, কফিল উদ্দিন পারভেজ ও  সব্যসাচী চক্রবর্তী, চট্টগ্রাম সমিতি মন্ট্রিল এর সভাপতি সাইফুর রহমান,  চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব  মোহাম্মদ কামালুদ্দিন, চট্টগ্রাম সমিতি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ও সিটি কলেজের সাবেক ভিপি ইফতেখার উদ্দিন ইফতু, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের সভাপতি  মোহাম্মদ ইসহাক চৌধুরী ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি  শফিকুল  ইসলাম তালুকদার বাবু, সভাপতি মুস্তাফা কামাল, এম ইউসুফ মুহাম্মদ, এ জে এম হোসাইন চৌধুরী, এম ইশতিয়াক,  এডভোকেট সামিনা নবী , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চট্টগ্রাম সমিতি আরব আমিরাতের সাইফুদ্দিন আহমেদ ও চট্টগ্রাম নাগরিক ফোরাম U.A.E সভাপতি সাংবাদিক  সাইফুল ইসলাম তালুকদার,  চট্টগ্রাম সমিতি কুয়েত এর সভাপতি জাফর আহমেদ ও হোসাইন চৌধুরী প্রমুখ।

[৮] সভায় বক্তারা বলেন,  আমাদের প্রিয় জন্মস্থান, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান  চট্টগ্রামের বন্ধুরা  সারা বিশ্বের বিভিন্ন দেশে বসতি গড়েছেন।  গর্বের সাথে আমাদের নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সারা বিশ্বের কাছে নানা ভাবে তুলে ধরছেন।  পৃথিবীর দেশে দেশে গড়ে উঠেছে চট্টগ্রাম এসোসিয়েশান, সমিতি, পরিষদ ও ক্লাব। ক্রিয়াশীল এই সংগঠন গুলোকে একটি সমন্বিত উদ্যোগে সামিল করতে এই উদ্যোগ নেয়ার   জন্যই এই সভা। এই সভাতে বিশ্বের যে সব দেশে এই সমিতিগুলি ক্রিয়াশীল আছেন তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে আরো থাকবেন বলে আশা প্রকাশ করেন।  এই সভায় গঠিত আন্তর্জাতিক চট্টগ্রাম সমন্বয় কমিটি  সবাইকে নিয়ে অদূর ভবিষ্যতে বড় ধরণের আন্তর্জাতিক  অনুষ্ঠানমালা ও উৎসবের আয়োজন করবেন।

[৯] আয়োজকরা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর