বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

[১] ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির শেষকৃত্য সোমবার সিসিলি দ্বীপে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
[১] ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির শেষকৃত্য সোমবার সিসিলি দ্বীপে


[১] ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির শেষকৃত্য সোমবার সিসিলি দ্বীপে

মাঈনুল ইসলাম নাসিম, ফেসবুক থেকে: [২] সংক্ষিপ্ত শেষকৃত্যানুষ্ঠান আগামীকাল সোমবার সিসিলি দ্বীপের আগ্রিজেন্তো প্রভিন্সের পালমা দি মন্তেকিয়ারো পৌর এলাকার গোরস্থানে অনুষ্ঠিত হবে। স্থানীয় মেয়র স্তেফানো কাস্তেল্লিনো এ কথা জানান।

[৩] আজ রোববার সূর্যোদয়ের পরপরই নিহত ৭ বাংলাদেশির মরদেহ লাম্পেদুসা থেকে যাত্রীবাহী জাহাজে তোলা হয়েছে।। আবহাওয়া ভালো থাকলে সন্ধ্যা নাগাদ জাহাজটি পৌঁছে যাবে সিসিলির মূল ভূখণ্ডের এম্পেদোকলে বন্দরে।

[৪] রোমের বাংলাদেশ দূতাবাস নিহতদেরকে ‘সাত কথিত বাংলাদেশি’ আখ্যা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করায় ইতালি প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

[৫] প্রবাসীরা আশা করছেন, কাউন্সিলর পাঠিয়ে কিংবা অনারারি কনসাল দিয়ে দায়সারা গোছের সক্রিয়তা না দেখিয়ে রাষ্ট্রদূত মো. শামীম আহসান নিজেই সিসিলি গিয়ে ৭ বাংলাদেশীর মরদেহ গ্রহণ করবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom