মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

[১] মালয়েশিয়ার সমুদ্রে গোসল করতে গিয়ে ভেসে গেল ২জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
[১] মালয়েশিয়ার সমুদ্রে গোসল করতে গিয়ে ভেসে গেল ২জন


[১] মালয়েশিয়ার সমুদ্রে গোসল করতে গিয়ে ভেসে গেল ২জন

শেখ সেকেন্দার আলী: [২] মালয়েশিয়ার সুমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ভেসে গেল দুইজন মায়ানমারের নাগরিক। শনিবার দেশটির পোট ডিসকাসনের তেলোক কেমাং-এর সমুদ্র সৈকতে গোসল করার সময় মিয়ানমারের দুই ব্যক্তি ডুবে তীব্র স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে বলে ধারণা করছে উদ্ধার কারি দল। তবে তাদের নাম প্রকাশ করেনি উদ্ধার কারী দল।

[৩] তেলোক কেমাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান, মোহাম্মদ কামাল মোহাম্মদ টিমার বলেছেন, শনিবার দুপুর ১.০৬ মিনিটে একটি জরুরি কল পেয়েছিলেন এবং ১০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।

[৪] পোর্ট ডিকসন ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে অগ্নিনির্বাপকদের একটি দলের সহায়তায় তেলুক কেমাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে অগ্নিনির্বাপকদের একটি দলকে লোকেশনে নির্দেশ দেওয়া হয়েছিল৷

[৫] “প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমারের একদল পুরুষ ওই স্থানে গোসল করেছিল। মেঘলা আবহাওয়ার কারণে সমুদ্রে তীব্র টেউয়ের কারণে উত্তাল ছিল।
তিনি বলেন, উত্তাল সমুদ্রের কারণে মধ্যে দুজনকে হঠাৎ করে বড় ঢেউ টেনে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

[৬] উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করেন,মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম), মালয়েশিয়ান মেরিটাইমের সহযোগিতায় তেলুক কেমাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে উদ্ধারকারী দল (পিপিডিএ) দ্বারা অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) করা হয়। উদ্ধার কারি দল হারিয়ে যাওয়া দুই জনের সন্ধান না পাওয়ায় ফিরে এসেছে বলে তিনি জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর