বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

[১] রোমানিয়ার বুখারেস্টে হোটেলে থাকবেন বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২০০ সময় দেখুন
[১] রোমানিয়ার বুখারেস্টে হোটেলে থাকবেন বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক


[১] রোমানিয়ার বুখারেস্টে হোটেলে থাকবেন বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক

খালিদ আহমেদ: [২] ইউক্রেনে আটকা পড়া ২৮ নাবিক-ক্রু রোববার বেলা ১২ টায় মলদোভা পৌঁছার পর বর্তমানে রোমানিয়ায় অবস্থান করেছেন। তাদের গন্তব্য রোমানিয়ার রাজধানী বুখারেস্ট।

[৩] মলদোভা থেকে রোমানিয়া দূতাবাসের ভাড়া করা একটি গাড়িতে এখন তারা বুখারেস্টের পথে। প্রায় ৩ ঘণ্টা সময় লাগতে পারে তাদের সেখানে পৌঁছাতে। বাংলাদেশে ফেরার আগ পর্যন্ত বুখারেস্টে একটি হোটেলেই থাকবেন ২৮ নাবিক।

[৪] রোববার দুপুর পৌনে ১ টার দিকে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

[৫] তিনি বলেন, ২৮ নাবিক-ক্রুর থাকা, খাওয়ার সব বন্দোবস্ত বুখারেস্টে করা হয়েছে। আমার সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। বুখারেস্টে পৌঁছাতে ৩ ঘণ্টা লাগতে পারে। তাদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। হোটেলে আমিই তাদের রিসিভ করব।

[৬] কবে নাগাদ বাংলাদেশে ফেরত পাঠানো হবে তাদের এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখান থেকে একসঙ্গে সবার ফ্লাইটের টিকিট পাওয়া সম্ভব হবে না। এ ক্ষেত্রে গ্রুপ গ্রুপ হয়ে যেতে হবে। তবে টিকিট পাওয়া সাপেক্ষে দ্রুত আমরা তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব। মন্ত্রণালয় থেকেও এমন নির্দেশনা আছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর