বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা

[১] লিবিয়ায় ৫ দিন পর বাংলাদেশি সাংবাদিক, প্রকৌশলীসহ ৩ জনের খোঁজ পাওয়া গেছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২১৩ সময় দেখুন
[১] লিবিয়ায় ৫ দিন পর বাংলাদেশি সাংবাদিক, প্রকৌশলীসহ ৩ জনের খোঁজ পাওয়া গেছে


[১] লিবিয়ায় ৫ দিন পর বাংলাদেশি সাংবাদিক, প্রকৌশলীসহ ৩ জনের খোঁজ পাওয়া গেছে

খালিদ আহমেদ: [২] বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান ও তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে জাহিদুর রহমান এবং তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন। জাহিদুর টেলিভিশন চ্যানেল এনটিভির বিশেষ প্রতিনিধি।

[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাব। মঙ্গলবার দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আমাদের রাষ্ট্রদূতের সাক্ষাৎ করার কথা রয়েছে।

[৫] রাষ্ট্রদূত এস এম শামিম উজ জামান বলেন, প্রথমে গাড়িচালক মোহাম্মদ খালেদের খোঁজ পাওয়া যায়। পরে সোমবার বিকেলে নিশ্চিত হওয়া গেছে, জাহিদুর রহমান ও প্রকৌশলী সাইফুল লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে আছেন। তাদের দ্রুত উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।

[৬] জাহিদুর রহমানের স্ত্রী তাসনিমা রহমান বলেন, ২৩ মার্চ হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। পরদিন থেকেই জাহিদুরের মোবাইল বন্ধ পান। কোনোভাবেই তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

[৭] রাষ্ট্রদূত শামিম উজ জামান বলেছেন, গাড়িচালক খালেদ এরই মধ্যে নিজের পরিবারের কাছে ফিরে গেছেন। তাদের তিনজনকে কারা কোথায় নিয়ে গিয়েছিল, সে বিষয়ে তিনি মুখ খুলছেন না। তবে জাহিদুর রহমান ও সাইফুল ইসলামের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। ওই সব তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে খুব শিগগির উদ্ধার করা যাবে বলে আশা করা হচ্ছে।

[৮] জাহিদুরের ছেলে ফারহান রহমান জানান, বাবার খোঁজ পেতে এনটিভি কর্তৃপক্ষ ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রতিমন্ত্রী লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করেন।

[৯] জাহিদুর রহমান ঢাকার সাভারের শিমুলতলা এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। তিনি প্রতিমন্ত্রী এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন পরিচালক।

[১০] পরিবারের সদস্যরা জানান, ৩ মার্চ ঢাকা থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনে যান জাহিদুর রহমান। পরদিন লন্ডনে পৌঁছান। ইংল্যান্ডের পর তিনি স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ভ্রমণ শেষে লিবিয়ায় যান।

[১২] জাহিদুর রহমান নিখোঁজ হওয়ার আগের দিন; অর্থাৎ ২২ মার্চ দুপুরে ত্রিপোলির গ্রিন স্কয়ারে গিয়ে একাধিক ছবি তোলেন। সেখান থেকে তিনি লেপসিস ম্যাগনা এলাকায় যান। গ্রিন স্কয়ারে লিবিয়ার জাতীয় পতাকা হাতে এক বৃদ্ধের সঙ্গে তিনি একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন। এ সময় প্রবাসী প্রকৌশলী সাইফুল ইসলাম ও গাড়িচালক খালেদ তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রদূত শামিম উজ জামান বলেন, ত্রিপোলিতে ছবি তোলা নিষেধ। তার নিখোঁজ হওয়ার পেছনে এটি একটি কারণ হতে পারে।

[১৩] লিবিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে তাদের আটক হওয়ার বিষয়ে এ কে আব্দুল মোমেন বলেন, তারা ব্যক্তিগতভাবে সেখানে যান। কেন, কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছেন সেটা আমরা জানি না।

[১৪] তিনি বলেন, অনেক দেশে অনেক জায়গায় ছবি তোলা নিষিদ্ধ। সেটা সৌদি আরবেও আমি দেখেছি। সম্ভবত তারা এমন কোনো নিষিদ্ধ জায়গার ছবি তুলেছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom