বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

[১] সৌদিআরবে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
[১] সৌদিআরবে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ


[১] সৌদিআরবে পাচারকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি মাদকবিরোধী কর্তৃপক্ষ দশ লাখেরও বেশি অ্যামফিটামিন মাদক বড়ি সৌদিআরবে পাচারের সময় চার সৌদি নাগরিকসহ দুজন ইয়েমেনি নাগরিক গ্রেপ্তার করা হয়েছে।

[৩] আরব নিউজের প্রতিবেদনের বরাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিরেক্টরেটের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-নুজাইদি বলেছেন যে গতকাল একটি অপরাধমূলক নেটওয়ার্কের মাদক পাচারে কার্যকলাপে তদন্তের ভিত্তিতে একটি কফি পার্সেলের ভিতরে লুকানো ১,০৭০,০০০ টি অ্যামফিটামিন বড়ি আটক করা হয়।

[৪] সৌদি জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে সফল অভিযানটি শুরু করা হয় এবং এতে জড়িত পার্সেলের প্রাপক – চার সৌদি এবং দুজন ইয়েমেনি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

[৫] আল-নুজাইদি বলেন যে তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

[৬] কর্তৃপক্ষ নিরাপত্তা প্রতিবেদনের জন্য নির্ধারিত ফোন নম্বর (1910)অথবা আন্তর্জাতিক নম্বর (00966114208417) অথবা ইমেলের মাধ্যমে ([email protected]) মাদকদ্রব্য পাচারকারীদের ধরার জন্য এবং সমাজকে রক্ষা করার জন্য জনসাধারণদেনর প্রতি আহ্বান জানিয়েছে। সঠিক তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে I





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর