বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮০০ মুরগির বাচ্চা বিতরণ সিএমপি চকবাজার থানা ও একাধিক চৌকশ টিমের অভিযানে চাঁদা দাবির পর ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার প্রসংগে কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee

[১] সৌদিতে অসুস্থ বাংলাদেশীর সেবায় হাসপাতালে ৩ রাত কাটালো মালিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৯০ সময় দেখুন
[১] সৌদিতে অসুস্থ বাংলাদেশীর সেবায় হাসপাতালে ৩ রাত কাটালো মালিক


[১] সৌদিতে অসুস্থ বাংলাদেশীর সেবায় হাসপাতালে ৩ রাত কাটালো মালিক

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদিতে বাংলাদেশী প্রবাসী আদিলের শরীরে বাসা বাঁধে একটি জটিল রোগ, উক্ত রোগের কারণে রক্তের তীব্র ঘাটতি দেখা দেয়। (কফিল) মালিককে বিষয়টি জানানোর পরে একটুও সময় নষ্ট না আদিলকে হাসপাতালে ভর্তি করান। সৌদি আরবের অন্যতম সেরা হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করান। ভর্তি করেই দ্বায়িত্ব শেষ করেননি, ৩ রাত কর্মচারী আদিলের সেবাও করে গেছেন তিনি।

[৩] সম্প্রতি এমন একটি ফেসবুক পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশী এক প্রবাসী দীর্ঘ দিন যাবত সৌদি আরবে কফিলের কাজে অবস্থান করে আসছিলো। দীর্ঘদিন কাজ করার সুবাদে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে প্রবাসী আদিল ও সৌদি কফিলের সঙ্গে। অসুস্থতার কথা কফিলকে জানানোর পর তিনি নিজেই আদিল হোসেনকে নিজ অর্থায়নে হাসপাতালে ভর্তি করান।

[৪] আদিল বলেন, আমার (কফিল) মালিক আলী সীদ আসেরি আমার অসুস্থতা কথা জানার পর সৌদিআরবের আবাহ শহরের অন্যতম সেরা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।

[৫] এমনকি তিনি গত ৩ রাত ধরে এখানে আমার সঙ্গে আছেন। আমাকে একটি শিশুর মতো আমার যত্ন নিচ্ছেন। এমন কাফিল পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে বাংলাদেশী প্রবাসীরা এমন কফিলকে ধন্যবাদসহ প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোষ্ট করছেন। সম্পাদনা: হ্যাপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom