বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

[১] সৌদিতে ওমরাহ হজ করতে পারবে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
[১] সৌদিতে ওমরাহ হজ করতে পারবে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা


[১] সৌদিতে ওমরাহ হজ করতে পারবে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব: [২] সৌদি আরব করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধ শিথিল করে সম্প্রতি বিদেশি নাগরিকদের ওমরাহ হজ পালনের অনুমতি দিয়েছে। তবে তা এখনো সব বয়সীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশিদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে, কেবল তারাই ওমরাহ হজ পালনে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

[৩] গালফ নিউজের প্রতিবেদনের বরাত জানা যায় যে, শুধু বয়সের সীমাবদ্ধতাই নয়, বিদেশি নাগরিকদের ওমরাহ হজ পালনে রয়েছে টিকা সংক্রান্ত বাধ্যবাধকতাও। ওমরাহ হজ পালনে যেতে হলে আগ্রহীদের অবশ্যই সৌদি সরকার অনুমোদিত যেকোনো টিকার একটি পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে এবং সেটি প্রমাণে স্বীকৃত টিকাসনদ দেখাতে হবে। এসব তথ্যপ্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশি নাগরিকদের ।

[৪] পবিত্র মক্কা ও মদিনায় ধর্মীয় ইবাদত পালনে বিদেশিদের অনুমতি প্রক্রিয়ায় সহায়তার জন্য সৌদি সরকার সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামে দুটি স্বাস্থ্য সুরক্ষা অ্যাপ চালু করেছে। ওমরাহ হজ পালনে সৌদি নাগরিকদেরও এসব প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

[৫] সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত মাসে করোনা মহামারি সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে পবিত্র মক্কা-মদিনার দুই প্রধান মসজিদে নামাজ আদায়ে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। ফলে সেখানে এখন পূর্ণ ধারণক্ষমতায় নামাজ পড়া যাচ্ছে। তবে মুসল্লিদের মাস্ক পরার নিয়ম এখনও বহাল রাখা হয়েছে ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর