বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

[১] সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্য, গুরুতর আহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৩০ সময় দেখুন
[১] সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্য, গুরুতর আহত ৪


[১] সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্য, গুরুতর আহত ৪

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব : [২] রাজধানী রিয়াদের মক্কা রোডে সড়ক দূর্ঘটনায় মো: মাসুদ নামে এক বাংলাদেশী যুবক মৃত্যুবরণ করেন ও ৪জন বাংলাদেশী আহত হয়েছেন।

[৩] নোয়াখালি জেলার চাটখিল উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাসুদ গত বৃহস্পতিবার ৩মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদের মক্কা রোডে সড়ক দূর্ঘটনায় নিহত হন ।

[৪] প্রাইভেট গাড়িতে করে মোট ৫জন বাংলাদেশী কাজ শেষ করে আসার পথে পিছন থেকে একটি দ্রুতগতির সৌদি নাগরিক চালিত জিপের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।দুজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, ১জন গাজীপুর জেলার কালিগঞ্জে ও অন্যজন লক্ষ্মীপুর জেলার দালালবাজার কামানখলার।বাকি দুজনের একজনের বাড়ি নোয়াখালি চাটখিল ও অন্যজন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের,তাদের অবস্থা আশংকাজনক।

[৫] নিহতের বন্ধু জাহিদ জানান, আমিও সেই গাড়িতেই ছিলাম, ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছি তবে সামান্য আঘাত পেয়েছি, মাসুদ সৌদি আরবের মক্কায় ৫বছর যাবত সৌদিতে কর্মরত।তিনবছর মক্কায় আবাসিক হোটেলে কাজ করেছেন,করোনায় হোটেল বন্ধ হওয়াতে রিয়াদে এ্যালমুনিয়ামের কাজে যোগ দেন।চলতি মাসে তার দেশে যাওয়ার কথা ছিলো।

[৬] তিন বছর পূর্বে বিয়ে করে বউকে শশুর বাড়িতেই রাখেন, চলতি মাসে দেশে গিয়ে অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাড়িতে নিয়ে আসার কথা ছিলো। মাসুদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।বর্তমানে তার মরদেহ রিয়াদের সমুসি হাসপাতালে রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর