বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

[১] সৌদি আরবে বাংলাদেশীসহ ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩১২ সময় দেখুন
[১] সৌদি আরবে বাংলাদেশীসহ ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার


[১] সৌদি আরবে বাংলাদেশীসহ ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ গত এক সপ্তাহে প্রায় ১৪ হাজার বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেপ্তার করেছে।

[৩] গ্রেপ্তারকৃতদের অপরাধ কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বসবাস, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের মতো অপরাধে জড়িত থাকায় গ্রেপ্তার করা হয়।

[৪] সৌদি গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনের বরাত জানা যায় যে, গত ১১ থেকে ১৭ নভেম্বরে সমগ্র সৌদিআরবে বসবাসের নিয়ম লঙ্ঘনের জন্য মোট ৬ হাজার ৫৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। ৫ হাজার ৭৭৫ জনকে অবৈধ সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য গ্রেপ্তার করা হয় এবং আরও ১ হাজার ১৫৩ জনকে শ্রম-সম্পর্কিত বিষয়ে আটক হয়।

[৫] প্রতিবেদনের অনুসন্ধানে দেখা গেছে, সীমানা অতিক্রম করে সৌদিআরবে প্রবেশের চেষ্টা করার সময় ৩৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এদের ৫৪ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৪৪ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। আরও ৩৪ জন প্রতিবেশী দেশগুলিতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে এবং ১৪ জনকে লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়।

[৬] সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, কেউ যদি লোকদের সৌদিআরবে বেআইনি প্রবেশ করাতে সাহায্য করে এবং তাদের পরিবহন ব্যবহার করে, বা তাদের আশ্রয় প্রদান করে তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অথবা যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

[৭] সন্দেহজনক লঙ্ঘনকারীদের আটকে সহায়তা করতে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং সৌদিআরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬-এ রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর