বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

[১] হাতে কুরআন শরীফ লিখলেন কাতার প্রবাসী মাহফুজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২০৬ সময় দেখুন
[১] হাতে কুরআন শরীফ লিখলেন কাতার প্রবাসী মাহফুজ


[১] হাতে কুরআন শরীফ লিখলেন কাতার প্রবাসী মাহফুজ

আশিক এলাহী, রাঙ্গুনিয়া: [২] হাত দিয়ে পবিত্র কুরআন শরীফ লিখলেন মাহফুজ আলম সিকদার (৩০) নামে এক কাতার প্রবাসী। টানা আড়াই বছরের প্রচেষ্টায় তিনি কুরআন শরীফের ৩০ পারাই হাতে লিখেছেন।

[৩] তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সিকদার বাড়ি এলাকার আলহাজ্ব মো, মাহবুব আলম সিকদারের ছেলে। পরিবারে ৩ ভাই ১ বোনের মধ্যে মাহফুজ দুই নম্বর। ১৯ বছর বয়সে জীবনের প্রয়োজনে তাকে কাতারে পাড়ি দিতে হয়। তাঁর প্রবাস জীবন প্রায় ১১ বছর। বর্তমানে তিনি কাতারের আল শাহানিয়া শহরে থাকেন।

[৪] তিনি কাতারে সিরিয়ান ও মিশরীয়দের সঙ্গে এক বাসায় ছিলেন। তাদের সখ্যতায় কুরআন শরীফের প্রতি তাঁর আগ্রহ বাড়ে। এবং বিভিন্ন মাধ্যমে সিরিয়ানদের হাতে কুরআন শরীফ লিখনী দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হওয়ায় কুরআন শরীফ লিখতে সহজ হয়েছে বলে তিনি জানান। অবসরে সময়ে তিনি ইসলামী গান পরিবেশন করেন। এতে বেশ প্রশংসিতও হয়েছেন।

[৫] কাতার থেকে তিনি মুঠোফোনে জানান, বিভিন্ন আরব দেশের মানুষের হাতে পবিত্র কুরআন শরীফ লিখতে দেখেছিলাম। তাদের লিখনী থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। চাকুরী থেকে বাসা ফিরে সময় পেলে দৈনিক দের-দুই ঘণ্টা পবিত্র কুরআন শরীফ লিখতাম।

[৬] তিনি বলেন, কুরআন শরীফ লিখার উদ্দেশ্য একমাত্র আল্লাহ্‌ ও তাঁর রাসুল (দরুদ) ভাল জানেন। আর কুরআন শরীফের সাথে সময় কাটাতে ভাল লাগে। পবিত্র কুরআন শরীফ লিখে একবার পুনরায় দেখেছি। আরেকবার দেখতে হবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর