
ইউনাইটেড নিউজ ডেস্ক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশে ২১ জুলাই উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ২১ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।
ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান।