মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্নের পর তা প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো : নাভানা সিএনজি এবং ট্রাস্ট ব্যাংক।

কোম্পানি দুইটির মধ্যে নাভানা সিএনজির আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) এবং ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) ক্রেডিট রেটিং দিয়েছে।

জানা গেছে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের (আলফা রেটিং) রেটিং অনুযায়ী নাভানা দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২৯ সেপ্টেম্বর ২০২১ সমাপ্ত প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ট্রাস্ট ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর