নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল (৯ আগস্ট) সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক দুইটি হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে ট্রাস্ট ব্যাংকের এজিএম সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ট্রাস্ট ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।






