মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ সময় দেখুন
৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টে অবকাশকালীন ছুটি – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও অবকাশের কারণে আজ ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিস্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১১ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

এছাড়াও আপিল বিভাগ চেম্বার কোর্ট পরিচালনার জন্য বিচারপতি ওবায়দুল হাসানকে মনোনীত করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তাারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৩১ ডিসেম্বর শুক্রবার ও ১ জানুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি শেষে ২ জানুয়ারি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর