মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

৩,২৪০ পিস ইয়াবাসহ পটিয়া’র ০১ জন এবং অপর অভিযানে রোহিঙ্গা সহ ঢাকা’র অপর ০২ জন গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
৩,২৪০ পিস ইয়াবাসহ পটিয়া’র ০১ জন এবং অপর অভিযানে রোহিঙ্গা সহ ঢাকা’র অপর ০২ জন গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া এলাকায় কক্সবাজার থেকে পটিয়া ও ঢাকা পাচারকালে ৩,২৪০ (তিন হাজার দুইশত) পিস ইয়াবা সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় পৃথক ০২ টি মাদক মামলা দায়ের করা হয়।

আসামী (১) হাসিনা বেগম (২৯), স্বামীঃ সাদ্দাম হোসেন, সাংঃ উত্তর দেয়াং মোহাম্মদ নগর, ওয়ার্ড নং-০৭, জিরি ইউনিয়ন পরিষদ, থানাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম। তাকে সন্ধ্যা প্রায় ০৭ঃ১৫ ঘটিকায় ৫৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়।

অপর মামলার আসামী-(১) মোঃ আব্দুল্লাহ্ (২৩), পিতাঃ নুর আলম, মাতাঃ রহিমা খাতুন, সাংঃ বালুখালী, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প নং-১০, ব্লক-ডি/১৫, শেড নং -৪৫, সাইড মাঝিঃ সিনু মাঝি, হেড মাঝিঃ শফিক, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। এবং আসামী (২) মোঃ সাজ্জাদ (২২), পিতাঃ মোঃ আজাদ, মাতাঃ খাদিজা বেগম, সাংঃ বাসা নং-০৮, লেন নং -০৫, সবুজ বাংলা, মিরপুর ১১, থানাঃ পল্লবী, ঢাকা-১২১৬। তাদের সন্ধ্যা প্রায় ০৬ঃ২০ ঘটিকায় ২,৭০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়। তারা পরস্পর যোগসাজশে ইয়াবাগুলো পাচার করছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর