মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

৪০ মাসে সর্বোচ্চ স্থানে ডিএসইএক্স সূচক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
৪০ মাসে সর্বোচ্চ স্থানে ডিএসইএক্স সূচক – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৩ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩ বছর ৪ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩.৪২ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি আজকের থেকে বেশিতে ছিল ডিএসইএক্স সূচকটি। ওইদিন সূচকটি ৬ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছিল। এ হিসেবে ডিএসইর এই সূচকটি ৩ বছর ৩ মাস ১৯ দিন বা ৭৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে।

আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৬৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৩.১৭ পয়েন্টে এবং ২ হাজার ২০৩.৫৯ পয়েন্টে।

আজ (০৩ জুন) ডিএসইতে ২ হাজার ১৮২ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৫ কোটি ২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৭ কোটি ৩২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৮৪টির বা ৫০.৯৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১১টির বা ৩০.৭৫ শতাংশের এবং বাকি ৬৬টির বা ১৮.২৮ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর