নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৯ সেপ্টেম্বর) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ৭ হাজার ৩০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৩৩ কোটি ৭২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৫ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।
বুধবার ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ২২৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির।






