শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

৯০ শতাংশে উন্নীত হবে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
৯০ শতাংশে উন্নীত হবে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী


সারাদেশে ফোরজি নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সম্প্রসারিত হওয়ায় খুব সহসাই দেশে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা শতকরা ৮৫ থেকে ৯০ শতাংশে উন্নীত হবে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। শনিবার (১১ সেপ্টেম্বর) বিসিএস কম্পিউটার সিটির ২২ বছরে পদার্পণ উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি আয়োজিত চার দিনব্যাপী আয়োজনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালে দেশে মাত্র ৮ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার হতো। বর্তমানে তা সাড়ে ২৬শ’ জিবিপিএসে উন্নীত হয়েছে। আমরা এ বছরেই ফাইভজি যুগে প্রবেশ করছি। আর প্রযুক্তির এ আধুনিক ভার্সনটি হবে ইন্ডাস্ট্রিয়াল পণ্য। তিনি আরো বলেন, ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব। জনগণকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ততা করার পাশাপাশি প্রযুক্তির বিষয়ে শিক্ষিত করা অপরিহার্য।

এ বিষয়ে সরকারের পাশাপাশি বিসিএসসহ সংশ্লিষ্ট ট্রেডবডিসমূহকে অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, বর্তমানে দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর শতকরা ৩৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। ইন্টারনেট প্রযুক্তির অগ্রগতিতে এ হার দ্রুতই বাড়বে বলে ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর