লিক হওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ এইচজেড রিফ্রেশ রেট সাপোর্ট যুক্ত। OnePlus Nord CE 2 5G ফোনের দাম বাজেটে রাখার জন্য ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি প্যানেল। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। OnePlus Nord CE 2 5G ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।