রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০৯ সময় দেখুন
‘তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বলেন বিএনপি নাই, বিএনপি থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে এবং থাকবে। বিএনপির হাতেই দেশ ও দেশের স্বাধীনতা নিরাপদ। যারা দেশকে বিপদে ফেলে চলে যায়, তাদের হাতে দেশ নিরাপদ নয়।

শুক্রবার (৩১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক গণদোয়া কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ গণদোয়া আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সম্মুখ যুদ্ধও করেছেন। যে কাজটি তাদের (আওয়ামী লীগ নেতা) করার কথা ছিল, সেটি জিয়াউর রহমান করেছেন। যুদ্ধের সময় তারা দেশকে বিপদে ফেলে চলে গিয়েছিলেন। এরজন্যই জিয়াউর রহমানের প্রতি তাদের এত ক্ষোভ।’

তিনি বলেন, ‘মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে জিয়া দেশকে জাগিয়ে তুলেছিলেন। তলাবিহীন ঝুড়িকে স্বাবলম্বী করেছিলেন। এই আওয়ামী লীগ সরকার আবার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। মানুষ এমনিতেই কষ্টে আছে। এরমধ্যে সরকার আবারও তেলের দাম বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধির কারণে আবারও সবকিছুর দাম বাড়বে। কেন দেশের এই করুণদশা? এরা লুট করে দেশের সম্পদ বিদেশে পাচার করছে। দূর্নীতির মাধ্যমে পুরো দেশকে অকার্যকর করে তুলছে।’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করব। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। বিএনপি গণমানুষের দল। মানুষের দাবি আদায়ে বিএনপিকেই ভুমিকা রাখতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে, সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর