রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বাংলাদেশ ব্যাংক এখন খালি, শুধু চেয়ার-টেবিল পড়ে আছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১০ সময় দেখুন
‘বাংলাদেশ ব্যাংক এখন খালি, শুধু চেয়ার-টেবিল পড়ে আছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংকসহ দেশের সব ব্যাংক এখন খালি। সব টাকা লুট করা হয়েছে। ব্যাংকে শুধু চেয়ার-টেবিল পড়ে আছে। তারা (সরকার) সব আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে।

সোমবার (১০ মে) মতিঝিল সোনালী ব্যাংকের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানভীররের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল এ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।

রিজভী বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষ এক দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি, দিনযাপন করছি। এক দিকে গুম-খুন-ক্রসফায়ার। আরেক দিকে ক্ষুধা-দারিদ্র্য-বঞ্চনা। মানুষ এসব নিতে না পেরে আত্মহত্যা করছে। মায়েরা সন্তান বিক্রি করছে। এসব শেখ হাসিনার উপহার।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের নমুনা হলো মানুষ বাচঁতে পারে না। বাংলাদেশ-মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি হয়েছে, প্রতি ব্যক্তি যারা মালয়েশিয়া যাবেন তাদের লাগবে ৭৮ হাজার পাচঁশ টাকা। অথচ দুষ্টচক্র ৫লাখ ৪০ হাজার টাকা নিয়েছে। অথচ ছাড়পত্র, পাসপোর্টসহ সকল প্রস্ততি শেষ হওয়ার পরও হাজার হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি।’

রিজভী বলেন, ‘বাংলাদেশের এই যে চক্র, তারা কারা? তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরি, নিজাম হাজারি, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের পরিবার। তারা বাংলাদেশের ক্ষমতাশালী ব্যক্তি, তারাই এই চক্রের সঙ্গে জড়িত। মানুষের জায়গা, জমি, গয়না, সহায় সম্বল বিক্রি করে যে ছেলেটি মালয়েশিয়া যেতে পারেনি সে ভৈরব ব্রিজ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কারণ, বাড়িতে গিয়ে তার তো কিছু করার ছিল না।’

তিনি বলেন, ‘জায়গা জমি বিক্রি করে নি:স্ব হয়ে সে আত্মাহুতি দিয়েছে। এটিই হলো শেখ হাসিনার উপহার। ১৬ বছর ধরে এভাবে তারা গোটা জনগণকে প্রতারিত করছে। এভাবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো শেষ করে দিয়েছে সরকার।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া, ব্যাংকিং বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশাররফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুজ্জামান বিপ্লব, শেখ শামীম, ড. মারুফ হোসেন, শ্রমিক দল নেতা সুমন, সবুজ, ফিরোজ আলম পাটোয়ারী, যুবদল নেতা মাসুম শান্ত, ছাত্রদল নেতা ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল, মাসুদুর রহমান, রাজু আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর