রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে যাচ্ছে: ফখরুল


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মানিকগঞ্জ: বাংলাদেশের অর্থনীতি পুরো রসাতলে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নোয়াবের (সংবাদপত্র মালিক সমিতি) একটা সেমিনারে দেশের সবচেয়ে স্বনামধন্য অর্থনীতিবিদরা বলেছেন, অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে। তারা (সরকার) স্বীকার করতে চায় না। তারা সবসময় বলে যে, অর্থনীতি খুব ভালো আছে। কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন নতুন মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি কর যাচ্ছে।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ‘গণতন্ত্র উত্তরণ, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচিতে জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমার মনে আছে তখন শেখ মুজিবুর ছিলেন প্রধানমন্ত্রী। অর্থনীতি সমিতির একটা সভা হচ্ছিল। তখন অর্থনীতি সমিতির প্রেসিডেন্ট শেখ মুজিবুরকে পাশে বসিয়ে বলেছিলেন বাংলাদেশের অর্থনৈতি তীব্র গতিতে রসাতলে চলে যাচ্ছে। আজকে সেই সময়ে উপস্থিত হয়েছে।

তিনি বলেন, নিঃসন্দেহে আমাদের সামনে কঠিন সময় এসেছে। ফ্যাসিবাদরা আমাদের বুকের ওপর চেপে বসেছে। তারা সব দিক থেকে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলছে, অর্থনীতিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে। আওয়ামী লীগের চরিত্র। তারা যে সময় ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি ও লুটপাট করে যার কারণে তারা টিকে থাকতে পারে না।

ফখরুল বলেন, এখনতো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। এখন আজিজ (সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ) এবং বেনজীরের (পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ) আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ আর রাজনীতিক কোনো প্রতিষ্ঠান নয়। তারা চরমভাবে ব্যাংক ক্রাফট এবং দেউলিয়া হয়ে গেছে। তাই তারা এই সমস্ত সম্পূর্ণ দুর্নীতিবাজ আমলাদের সঙ্গে আতাত করে ক্ষমতায় টিকে থাকছে।

তিনি বলেন, আজকে যারা দেশ শাসন করছে তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজ তারা নির্বাচনকে বাদ দিয়ে তাদের মতো যা খুশি তাই করছে। জনগণ ৭ জানুযারির নির্বাচন বয়কট করেছে। কেউ ভোটকেন্দ্রে যায়নি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর