মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩১ সময় দেখুন
সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে কোরিয়া


সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রদান করবে। এলক্ষ্যে সোমবার বাংলাদেশ সরকার এবং কোরিয়ার এক্সিম ব্যাংকের মধ্যে একটি ঋণচুক্ষি স্বাক্ষর হয়েছে। সোমবার ঢাকায় অনুষ্ঠিত ঋণচুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরীয় এক্সিম ব্যাংকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হং কিয়েন স্বাক্ষর করেন।

সোমবার ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘সেকেন্ড স্ট্রেনেথিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম, সাবপ্রোগ্রাম-১’ প্রকল্প বাস্তবায়নে এই অর্থ ব্যয় করা হবে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো-বাংলাদেশের সামাজিক স্থিতিস্থাপকতা জোরদার এবং সুরক্ষার অন্তর্ভূক্তি ও প্রতিক্রিয়াশীলতা বৃদ্ধি করা। উল্লেখ্য, কোরিয়া সরকার ১৯৯৩ সাল থেকে কোরীয় এক্সিম ব্যাংকের মাধ্যমে নমনীয় সুদে বাংলাদেশকে বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পে ঋণ সহায়তা প্রদান করে আসছে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর