সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১১৪ সময় দেখুন


বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মাদক সেবনের সময় বাপ্পী সরকার (২১) নামের এক মাদক সেবীকে পৌরশহরের দক্ষিণসাহা পাড়া এলাকা থেকে আটক করা হয়।

জানা যায়, প্রতিনিয়ত শহরের বিভিন্ন এলাকায় মাদক সেবীরা জনসম্মুখে মাদক সেবন করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দক্ষিনসাহাপাড়া এলাকায় জনসম্মুখে মাদক সেবন করছে। সেখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল সেবনের সময় হাতে নাতে বাপ্পী সরকারকে আটক করে। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসে কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড প্রদান করে।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর