মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১২৪ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪ টি কোম্পানির ৩০ কোটি ৯৮ লক্ষ ২২ হাজার ৭১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৮৮ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ৯১৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে ৫৫৬৪.৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৬০ পয়েন্ট কমে ১৯৫৯.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৩১ পয়েন্ট বেড়ে ১২১৫.১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: সী পার্ল, ফারইস্ট নিটিং, অরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাব, বীচ হ্যাচারী, আফতাব অটো, স্যালভো কেমিক্যাল, বিএটিবিসি, রূপালি লাইফ ইন্সুঃ ও সেন্ট্রাল ইন্সুঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রার্দাস পিপি, গোল্ডেন সন্স, গ্লোবাল হেভী কেমিক্যাল, মিরাকেল ইন্ডাঃ, একমি প্রেস্টিসিয়াস, রিপাবলিক ইন্সুঃ, ইস্টার্ন ইন্সুঃ, ইউনিয়ন ইন্সুঃ, কাট্টালি টেক্সটাইল ও আফতাব অটো,

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইউনিলিভার কনজ্যুমার, বিডি ল্যাম্পস, তমিজউদ্দিন টেক্সটাইল, ইউনিয়ন ব্যাংক, দেশ গার্মেন্ট, জিএসপি ফাইন্যান্স, বে-লিজিং, ফ্যামিলীটেক্স, গোল্ডেন জুবলি মি. ফা. ও এসইএমএল, আইবিবিএল শরীয়াহ ফান্ড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭২৪৬৩৭২৬৮৮৮৭.০০।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর